1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

ধামরাইয়ে শিক্ষক হত্যা মামলার আসামি ৩৮ বছর গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ের চাঞ্চল্যকর স্কুল শিক্ষক আমজাদ হোসেনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী মোঃ আতাল হককে (৫৬) দীর্ঘ ৩৮ বছর পর গ্রেফতার করেছেন র‌্যাব-৪। ৭ নভেম্বর সোমবার রাত ৮ টার দিকে সিংগাইরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আসামি আতাল হক এবং নিহত মোঃ আমজাদ হোসেন উভয়ে ধামরাই উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৮৩ সালে জমি সংক্রাস্ত বিরোধের জের ধরে আতাল হক ও তার আরো ৮-১০ জন সহযোগী মিলে মোঃ আমজাদ হোসেনকে পিটিয়ে হত্যা করে। এরপর নিহতের বড় ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৮৭ সালের এপ্রিলের ২ তারিখে উক্ত মামলার নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ে আতাল হকের যাবজ্জীবন সাজা হয়। অতপর আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আতাল হক গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী দেশের বিভিন্ন থানায় একাধিকবার চুরি- ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও নিজের ও বাবার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে পার পেয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :