1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ২৪ লাখ

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়। ৪ মার্চ বুধবার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম। অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস ও মেসার্স এম এফ ব্রিকসকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মদিনা ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কুশুরা ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সকাল থেকে পরিচালিত অভিযানে পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করা হয় এবং একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :