1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ধামরাইয়ে উচ্ছেদে বাধা, ভেকু চালক আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ধামরাই প্রতিনিধি: ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স সংলগ্ন আমিন মডেল টাউন কাঁচাবাজার সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি। এ সময় সড়ক ও জনপথ বিভাগ, মানিকগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। জানা গেছে, উচ্ছেদ অভিযানের বিষয়ে সাত দিন আগে সংশ্লিষ্ট দোকান মালিক সমিতিকে নোটিশ দেয় সওজ বিভাগ। নোটিশের পর নির্ধারিত সময়ে অভিযান চালিয়ে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে একপর্যায়ে দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের একটি অংশ বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এ সময় অভিযান পরিচালনাকারী লোডার (ভেকু) চালকের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে তার মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি বলেন, অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :