1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক নাদিম হোসেন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা ৩৬ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাতেও তাঁর জীবন বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে মানবিক আবেদন করা হয়েছিল। সহকর্মীকে বাঁচাতে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। প্রিয় সহকর্মী নাদিম হোসেনের অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর চলে যাওয়া সাংবাদিক পরিবারে তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :