1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :

দুর্গাপূজায় সাভারে ২৩৫ মণ্ডপে প্রস্তুতি

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংবাদ রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি। এ বছর সাভার উপজেলায় ২৩৫টি মণ্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষ করে এখন চলছে রং-তুলির শেষ আঁচড়। পাশাপাশি মণ্ডপগুলোতে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে পুরোদমে। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, “প্রতিবারের মতো এবারও সাভারে শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পূজা উপলক্ষে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সাভার উপজেলা ও পৌরসভার প্রতিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ করা হবে। পূজা চলাকালে মাদকদ্রব্যের ব্যবহার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :