1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মানব পাচার প্রতিরোধে সাভারে সচেতনতামূলক কর্মশালা

  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সাভারে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকালে সাভার উপজেলা পরিষদে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও সেন্টার ফর সেফ মাইগ্রেশন, ঢাকার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মানব পাচার ও অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর মতো অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কর্মশালায় বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। প্রতারণার মাধ্যমে অনেক মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও নানা ধরনের হয়রানির শিকার করা হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিদেশগামী ব্যক্তিদের সঠিক তথ্য প্রদান এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান, ব্র্যাকের সেন্টার ফর সেফ মাইগ্রেশন, ঢাকার সেন্টার ম্যানেজার মুন্নাজা মহিন এবং মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর (কেস ম্যানেজমেন্ট) মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মশালায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে করণীয়, নিরাপদ অভিবাসনের গুরুত্ব এবং এ বিষয়ে উপজেলা পর্যায়ে জনসচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :