1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সাভারে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে। ১৮ নভেম্বর বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক একজোট হয়ে সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলেন এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ জানান, ন্যূনতম বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :