1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ ৫ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে ককটেল ও পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তবে তাদের মধ্যে দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হলেও বাকিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ১৪ নভেম্বর শনিবার দিবাগত রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। পরে ১৫ নভেম্বর রবিবার সকালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান (২২) ও ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩)। পুলিশ জানিয়েছে, শাকিবুল হাসান কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং হিমেল হাসান ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার অন্যরা হলেন—ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮) এবং একই থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা (২০)। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের এজাহার অনুযায়ী, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। গ্রেপ্তারদের সঙ্গে ধামরাই পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :