1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারের রিসোর্টে আগুনে প্রাণ গেল আশুলিয়ার শিক্ষিকার

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সংবাদ ডেস্ক: আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা (২৯) কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন। ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে।

নিহত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। তাঁর বাবার নাম মোস্তফা কামাল। নিহত নাসরিন আক্তারের স্বামী দেওয়ান ফয়সাল বলেন, তাঁর স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা সেখানে বেড়াতে গিয়েছিলেন এবং রোববার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি না ফেরার দেশে চলে গেছেন। স্ত্রীর মরদেহ আনতে তিনি কক্সবাজার যাচ্ছেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে তাঁর স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলেন। সকালে সৌভাগ্যবশত তাঁর দুই বান্ধবী কক্ষ থেকে কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়ে যান। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়েন। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :