1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ আহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ওই পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে বিকর্ট শব্দে বিস্ফোরণের পরে লরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জামগড়া প্রীতি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে একটি লরিতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাত সাড়ে ৮ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, জামগড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪-৫ জন দগ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে। জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাফিজুর রহমান বলেন, ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :