1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সাভারে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন লিমিটেডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)। তাঁরা ওই সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী। আহতদের ভাষ্য অনুযায়ী, বিকেলে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাস দেওয়ার কাজে নিয়োজিত তিন কর্মচারী আহত হন। বিস্ফোরণের সময় ট্রাকটিতে কেউ ছিলেন না বলেও জানান তাঁরা। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :