1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিশেষ সভা দালাল ও প্রতারক চক্র সক্রিয় সাংবাদিক কামরুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে ক্র্যাবের ১০ দিনের আল্টিমেটাম সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাসী সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন সাভারে বাস পোড়ানো মামলায় সাংবাদকর্মীকে আসামি করায় প্রশ্ন সাভারে পার্ক করা বাসে আগুন আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদ রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিকাদের থেকে ভয়ানক। সে কারণে বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতি করে। কিন্তু ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করে। ধর্মীয় মূল্যবোধ কোন পার্টিকুলার ধর্ম না, সব ধর্মের। আর সকল ধর্মের মূল্যবোধ একই শান্তি, সততা, পরের জিনিস দখলবাজি না করা, সৎ পথে চলা, মিথ্যা কথা না বলা’ বলে মন্তব্য করেন। ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার পঞ্চবটী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার বিষয় নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পূজা উদযাপনে প্রত্যেকটা মন্দিরে একটি কমিটি আছে। পূজা উদযাপন কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের দলীয় কমিটির পক্ষ থেকে একটি কমিটি থাকবে। অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য। আতঙ্ক নিয়ে ভক্তবৃন্দরা মায়ের পূজা করতে পারবেনা। পূজার মধ্যে চারিদিকে যাতে কোন আতঙ্ক না থাকে। তাই আমাদের দলের লোকরা সার্বক্ষণিক থাকবে। পূজার আগে থেকেই সতর্ক থাকা দরকার। এবছরে প্রায় ৩ হাজার পূজা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি আরো বলেন, সমাজের মধ্যে কিছু কট্টর সাম্প্রদায়িক লোক আছে। কিছু পয়সা দিয়ে তারা একটি অঘটন ঘটিয়ে দিতে পারে। সেজন্য পূজাটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের শক্ত হাতে সবকিছু নজর দাঁড়িতে রাখতে হবে। আমরা জাতিগতভাবে যেন মানুষের কাছে অপমানিত না হই। ভীম দেশে বসে মানুষ যাতে না বলতে পারে, আমার সময় কিছু হয় নাই। তার সময় কিছু হয় নাই তবে নাসির নগর, সুনামগঞ্জসহ অন্তত ১০০ জায়গার প্রমাণ আছে। অনেক দিন আগে বলছিলাম হিন্দুরা যদি চলে যায় তাহলে আওয়ামী লীগের লাভ হয়। চলে গেলে জায়গা সম্পত্তি পায়। আমরা যদি জরিপ করি শতকরা ৯০ শতাংশ হিন্দুদের জমি আওয়ামী লীগ দখল করেছে। এ সময় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গ নিয়ে তিনি আরও বলেন, আওয়ামীলীগ একটা দুইটা ককটেল ফাটিয়ে বলে আসিতেছে। কিন্তু দিন নাই তারিখ নাই আসার। আসবেনি যখন গেলেন কেনও। চলে গেলেন যেহেতু আপনি আসবেন না তা মানুষ বুঝে বলে জানান তিনি। এসময় ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :