1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। ১১ নভেম্বর বুধবার সকাল থেকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পর মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে, কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি জানতে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :