1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১৪ জুলাই মঙ্গলবার বলিয়ারপুর ও আমিনবাজারের মাঝামাঝি ভাঙা ব্রিজ এলাকায় ব্যানার, লাঠি ও সোটা নিয়ে প্রায় ৩৫–৪০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিল বের করলে নিয়মিত টহলরত পুলিশের নজরে পড়ে। পরে পুলিশ ধাওয়া করে ১৩ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কয়েকজন পানিতে সাঁতরে অপর প্রান্তে পালিয়ে যান। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে সাভার পৌর এলাকার বাসিন্দার সংখ্যাই বেশি। আটকরা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :