1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে পুলিশও পাল্টা গুলি চালালেও কাউকে আটক করতে পারেনি। ২৫ জুলাই শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এলাকায় এক ব্যক্তিকে জিম্মি করে সন্ত্রাসীরা। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেসময় পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক ব্যক্তিকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ৭-৮ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেছে। সন্ত্রাসীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :