1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে জমি নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ১৫ জুলাই বুধবার দুপুরে সাভারের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্রের ত্রুটি সংশোধন এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি, শিক্ষার্থীদের নিয়ে ‘পোল্ট্রি মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাঁর পদত্যাগের দাবিও জানান। পরে পুলিশ জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :