1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল

সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে দীর্ঘদিনের গ্যাসসংকট নিরসন ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভুক্তভোগী গ্রাহকরা। ১৯ জুলাই রবিবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি, সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে গ্যাসের সংকট চলছে এবং গত দুই মাস ধরে অনেক এলাকায় একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না। নিয়মিত বিল পরিশোধ করলেও গ্যাস না থাকায় বাধ্য হয়ে লাকড়ি ও বৈদ্যুতিক চুলায় রান্না করতে হচ্ছে। পরে ভুক্তভোগীরা তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়ে তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানান। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, সমস্যার উৎস চিহ্নিত করে সংশ্লিষ্ট লাইনে গ্যাসের চাপ বৃদ্ধি করে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :