1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :

সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে রিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সন্ধ্যায় গ্যারেজের মালিকসহ দুই ব্যক্তি আবুল খায়েরকে মৃত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে। গ্যারেজ মালিক নুরুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে তার একটি রিকশা চুরি হয়। পরে রিকশাচালক শুভ তাকে জানান, সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। এরপর আবুল খায়েরকে গ্যারেজের ভেতরে আটকে রাখা হয়। একপর্যায়ে কয়েকজন লোক সেখানে এসে তাকে গণপিটুনি দেয়। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জানা যায়, তিনি মারা গেছেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, আবুল খায়ের চাঁদপুরে বসবাস করতেন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি রোববার সাভারে এসেছিলেন। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :