1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৬ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন গোয়েন্দা সংস্থার সদস্য ও সাদা পোশাকের পুলিশ। স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল প্রস্তুত ছিল। রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :