1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দিয়াখালি, গোমাইল ও উত্তর গোমাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বার্নার, গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও ফিটিংস জব্দ করা হয়। আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এসময় প্রায় ৬০ জন শ্রমিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে অংশ নেয়।

আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস। অভিযানকালে সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভারের উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :