1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সুস্বাদু ডিম কাবাবের ঝটপট রেসিপি

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রেসিপি ডেস্ক : ইফতারে ভাজাপোড়া নতুন কিছু নয়। তবে প্রতিদিন একই রকম ভাজাপোড়া খেতে কারোরই ভালো লাগে না। খাবারের এই এক ঘেয়ামি কাটানোর জন্য ইফতারে রাখতে পারেন ভিন্ন স্বাদের ডিম কাবাব। ঘরে বসে খুব সহজেই ঝটপট তৈরি করা যাবে এই পদ।

রইলো রেসিপিউপকরণ

ডিম: ৬টি

বেসন: ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি: একটি বড় সাইজের
গরম মসলা: এক চা চামচ
মরিচের গুঁড়া: দেড় চা চামচ
লবণ, গোলমরিচ, ধনেপাতা: স্বাদমতো
পাউরুটির গুঁড়া: এক কাপ
তেল: পরিমাণমতো
পদ্ধতি
প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
এবার ছোট ছোট কাবাবের মতো করে বানিয়ে নিন। এরপর পাউরুটির গুঁড়া মাখিয়ে তা ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ডিম কাবাব। এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‍ডিমের কবাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :