1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

শেরপুর শহর পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

সংবাদ ডেষ্ক শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে বৈষম্যবিরোধী আন্দোলনে নামা সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ৭ আগস্ট বুধবার সকাল থেকে তারা শহরের বিভিন্ন পয়েন্টের ময়লা-আবর্জনা পরিস্কার শুরু করেন এবং শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। জানা যায়, হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না। সড়কেও তাদের দেখা মেলেনি। এ অবস্থায় শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এক বা দুইজন আনসারের সাথে দশজন করে শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেরপুর শহরের থানা মোড়, নিউমার্কেট, খরমপুর, কলেজমোড় ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলা শহরের শহীদ মিনার, নিউমার্কেট, খরমপুরসহ বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিনআপ বাংলাদেশ, রক্তসৈনিক, আজকের তারুণ্যসহ আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান সাকীব বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর কিছু কুচক্রী মহল শহরে ভাংচুর ও লুটতরাজ চালিয়েছে। আমরা এখন কয়েকভাগে ভাগ হয়ে শহরটাকে পরিস্কার করতে নেমেছি। আজ আমরা শহীদ মিনার ও থানামোড় পরিস্কার করেছি। শিক্ষার্থী রাগীব ইশরাক আলিফ বলেন, দেশটা আমাদের। এই দেশে ফ্যাসিবাদ থেকে শুরু করে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমরা শিক্ষার্থীরা ছিলাম। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এখন দেশে যে ভাংচুর ও নৈরাজ্য চলছে সেজন্য শহরে বেশ ময়লা আবর্জনা জমেছে। সেগুলো আমরা পরিস্কার করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :