1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ধামরাইয়ে ৪ চাল ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ধামরাই প্রতিনিধিঃ ধামরাইয়ে খাদ্য অধিদপ্তরের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে চাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি রাইস মিল ও দুই ব্যবসায়ীকে চাল মজুদ করার অভিযোগে জরিমানা করা হয়েছে। ৭ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার কেলিয়া, কালামপুর ও পৌরসভার আইঙ্গন এলাকার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি। এসময় ইউএনও বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে চাল মজুদ এবং পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছিলেন। এজন্যে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ লঙ্ঘনের দায়ে তদের সাজা দেওয়া হয়। এসময় আছিয়া অটো রাইস মিলের মালিককে এক লাখ টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার, মেসার্স মজনু ট্রেডার্স মালিককে ২০ হাজার এবং মেসার্স হাসেম আলী ট্রেডার্স মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি আরও বলেন, লাইসেন্সবিহীন এবং অবৈধ চাল মজুমদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা খাদ্য অফিসের পরিদর্শক জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ধামরাই খাদ্য গুদাম) মৌসুমি সিরাজ স্মৃতি, খাদ্য পরিদর্শক মীর আরিফুর রহমানসহ ধামরাই থানা পুলিশ সদস্যরা ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :