1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে বিট পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করায় এক ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে প্রত্যাহার করা হয়েছে। যাদবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তা এস আই মফিজুর রহমান মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করায় শনিবার প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ১ অক্টোবর শনিবার দুপুরে যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। সমাবেশে বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা অংশগ্রহন করে। এ সমাবেশে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী, সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী ইসহাক, যাদবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদুজ্জামন, ব্যবসায়ী মাসুদুর রহমান, সেলিম রেজা প্রমুখ। এসময় এলাকার মাদক সম্রাট আতাউর রহমান ও তাঁর সহযোগীদের সাথে যাদবপুর ইউনিয়নের বিপ পুলিশ কর্মকর্তা এসআই মফিজুর রহমানের সখ্যতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেন এলাকাবাসী। এতে তাৎক্ষনিকভাবে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এস আই মফিজুর রহমানকে প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার মাদব ব্যবসায়ী আতাউর রহমান, সেলিম, খালেক, মালেকেকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ১৩ গ্রামের বাসিন্দারা বিশাল মানববন্ধন করেন। ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করায় যাদবপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এস আই মফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার এলাবাসী একজোট হয়ে মাদক সম্রাট আতাউর রহমান, সেলিম, খোকন, খালেকসহ কয়েকজনকে মারপিট করে। পরে আতাউরের স্ত্রী ঝুমুর বাদি হয়ে ধামরাই থানায় ২০ জনের নামে অভিযোগ দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :