1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। ২৭ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ট্রাকচালক নাইম (২৬) ছাড়া বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে আলীনুর পরিবহন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নবীনগর থেকে যাত্রী নিয়ে আরিচার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এঘটনায় তিনজন আহত হন। ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া ট্রাকচালককে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :