1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে মিলল রিকশাচালকের মরদেহ

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে উপজেলা পরিষদের ভেতরে মোহাম্মদ আলী (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ এপ্রিল রবিবার রাতে ধামরাই উপজেলা পরিষদের ভেতরে নির্মাণাধীন একটি টয়লেট থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ আলী ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানায়, রবিবার ধামরাই উপজেলা পরিষদের ভেতরে বিকেলে শিশুরা খেলাধুলা করছিল। তারা হঠাৎ টয়লেটের ভেতরে ওই রিকশাচালকের মরদেহ দেখতে পেয়ে জানায়। পরে স্থানীয়রা এসে ওই রিকশাচালকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :