1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ইফতারে শরীর মন ঠান্ডা করবে ডাবের পুডিং

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রেসিপি ডেস্ক: গরমে শরীরে পানিশূন্যতা দূর করতে কিংবা প্রশান্তি এনে দিতে ডাবের জুড়ি নেই। তবে ডাবের তৈরি নানান ডেজার্ট আইটেমও কিন্তু আপনার ইফতারের আয়োজন আরও পরিপূর্ণ করতে পারে।
ইফতারে আপনার শরীর মন ঠান্ডা করতে রাখতে পারেন ডাবের পুডিং। ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণেই বানিয়ে নিতে পারেন এই মজাদার পুডিংটি। দেখে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ

১. একটি বা দুটি ডাবের পানি। তবে চেষ্টা করবেন শাঁসযুক্ত ডাব কিনতে।

২. ২৫ বা ৫০ গ্রাম চায়না গ্রাস। পানির পরিমাণ বেশি হলে চায়না গ্রাসও বেশি লাগবে।

৩. পরিমাণমতো চিনি।

পদ্ধতি
প্রথমে গরম পানিতে ১০-১৫ মিনিটের মতো চায়না গ্রাস ভিজিয়ে রাখুন। এরপর একটি ডাবের পুরোটা পানি ঢেলে নিন। চুলার জ্বাল বেশি রেখে একটি পাত্রে পানি ফুটতে দিন। এতে পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে থাকুন।
পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চায়না গ্রাসগুলো ছেড়ে দিন। যতক্ষণ পর্যন্ত চায়না গ্রাসগুলো গলে পানির সঙ্গে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এরপর চুলা থেকে নামিয়ে নিন। এবার সার্ভিং ডিশে ডাবের শাঁসগুলো ডিজাইন করে কেটে সাজান। তার ওপর চায়না গ্রাসসহ গরম পানি ঢেলে দিন। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন ঠান্ডা হলে পানি ধীরে ধীরে জমতে শুরু করবে। এরপর ১-২ ঘণ্টা নরমাল ফ্রিজে রাখুন। নির্দিষ্ট সময় শেষ হলে পরিবারের সদস্যদের সঙ্গে মজাদার পুডিংটি খেতে পারবেন। শীত ছাড়াও গরমের দিনে পুডিংটি খেতে কিন্তু বেশ সুস্বাদু। তাই দেরি না করে আজই চেষ্টা করে দেখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :