1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় তিন মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক অভিযানে চোলাইমদ ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। ২৩ নভেম্বর বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৃথক দুই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ। এর আগে, ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গৌরিপুর ও উত্তর গাজিরচট এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- পাবনা জেলার ফরিদপুর থানার হাদল গ্রামের উসমান প্রমাণিকের ছেলে মোঃ হুবাইরা খোকন (৩০), রাঙ্গামাটি জেলার বড়কল থানার বিলছড়া গ্রামের সুজন চাকমার ছেলে সুমন চাকমা (২১) ও ঢাকা জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ হারিজ মিয়া (৫০)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ খোকনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে রুবেল নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। অপরদিকে, একই দিনে ৫১০ লিটার চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামসহ সুমন চাকমা এবং হারিজ মিয়াকে আটক করা হয়। ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই জন অফিসার পৃথক অভিযানে মাদকসহ তাদের আটক করে। আসামিদের নামে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :