1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় অবৈধ স্থাপনা ফুটপাতের উচ্ছেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটপাত ও লোকাললেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়া। পথচারীরা জানায়, অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও স্থাপনার জন্য রাস্তা দিয়ে ঠিকমত চলাচল করেত পারতেন না। এখন চলাচল করতে তাদের অনেক সুবিধা হচ্ছে৷ তারা আশা করেন অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজটও কম হবে। তবে এ অবস্থায় কতদিন থাকে সেটি দেখার বিষয় বলেও জানান তারা। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়া বলেন, শুধু থানা পুলিশের পক্ষে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। তাই হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিগন যদি সচেতন না হয়, তাহলে এ অভিযান কাজে আসবে না। তাই তাদেরকে সচেতন হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ, সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম, আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির ও উপ-পরিদর্শক মোঃ ইউনুছ এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :