1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

আশুলিয়ায় ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে আড়াইশো (২৫০) পিস ইয়াবাসহ মো. ফয়সাল (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২২ জানুয়ারি রবিবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন দিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৩ জানুয়ারি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার ফয়সাল (২৮) আশুলিয়ার দিয়াখালী এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত রোববার রাতে আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন দিয়াখালী এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল নামে ওই যুবককে গ্রেফতার করে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে মো. ফয়সালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :