1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

সাভারে মাদকবিরোধী কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আয়োজিত সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। সাভারকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সাভারে কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এবারের বাজেট জনবান্ধব ও উন্নয়নমুখী। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিরোধী দল সবসময় সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে থাকে। সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সেবার মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন এমপি সালাউদ্দিন বাবু। তিনি বলেন, নতুন সাব-রেজিস্ট্রার এস এম রুবেল পারভেজ দায়িত্ব গ্রহণের পর অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে সেবাগ্রহীতারা দ্রুত ও হয়রানিমুক্তভাবে দলিল সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সাভার পৌরসভার সাবেক মেয়র হাজী  রেফাত উল্লাহ, সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সকল সদস্য ও দলিল লেখকবৃন্দ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :