1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সেঁজুতি হোসাইন এনসিপি ছেড়ে বিএনপিতে

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে যুব শক্তির আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

২৬ জুন শুক্রবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেঁজুতি হোসাইন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সংবর্ধনা সভায় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাইযোদ্ধারা এ দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।’

এ সময় সেঁজুতি হোসাইন জানান, দেশের বৃহৎ রাজনৈতিক দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি ও তার অনুসারীরা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যোগদানকারী এনসিপি নেত্রী হেলেন জাহান রিফা ও সুজন আহমেদ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :