1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিং নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেছেন। এতে নবীনগর-চন্দ্রা সড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ২৬ এপ্রিল রবিবার রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাত ১০ টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েক দফায় বেতন দেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এসেছে। রাত ১০টার দিকে পোশাক শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন এবং অবরোধ করেন। তবে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে সমাধানের জন্য আলোচনা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :