1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সংবাদ রিপোর্ট: পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও চামড়া শিল্পনগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মে রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

১৬ মে শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও সংলগ্ন এলাকায় এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস। জরুরি এ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :