1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আশুলিয়া সংবাদদাতা : আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. শরীফুল হক (৪৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তার কাছ থেকে এক কেজি পঞ্চাশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ২১ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, ২০ এপ্রিল সোমবার রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার মো. আফান আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকার সুমন বেপারীর বাড়ীর ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, গত ২০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শরীফুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে এক কেজি পঞ্চাশ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

র‍্যাব আরো জানায়, আটককৃত শরীফুল সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে ঢাকা জেলার সাভার-আশুলিয়া এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :