1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৪ জুন রবিবার দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১৩ জুন শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোবাইলের চার্জার বিস্ফোরণ থেকে ঘরে আগুন লেগে দগ্ধ হন মিজানুর রহমান। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার লাঙলমোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে আশুলিয়া এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সবশেষ রোববার দুপুরে এইচডিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর মিজানুরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ পাশের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের মধ্যে আগুন ধরে যায়। পরে প্রতিবেশীর আত্মচিৎকারে দ্রুত ঘরের ভেতরে ঢুকে মিজানুর রহমানকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। ওই সময় অন্যান্য প্রতিবেশীরাও এগিয়ে এসে দ্রুত তার শরীরে পানি ঢালতে শুরু করেন। তিনি জানান, মিজানুর রহমান ওই রুমে একাই থাকতেন। রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে মোবাইলের চার্জার থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। কারণ, ঘরের মধ্যে সবকিছু এলোমেলো ছিল এবং বিস্ফোরণে চার্জার ও মোবাইল ফোন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :