1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়া থানায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে কর্মরত আশুলিয়া থানার শতাধিক পুলিশ সদস্য সেখানে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন। ২০ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষে আশুলিয়া থানা ভবনে এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম।
ঢাকা জেলা পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোহানা মেহজাবিন চিকিৎসা সেবা প্রদান করেন। ব্যবস্থাপত্র দেখে পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিনামূল্যে জরুরি ওষুধ প্রদান করেন জেলা পুলিশ হাসপাতালের ফার্মাসিস্ট আলাউদ্দিন। চিকিৎসক জানান, মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের অধিকাংশই পরিপাকতন্ত্রের অসুখ, গ্যাস্ট্রিক, সর্বাঙ্গে ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস ও অপুষ্টি সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন। সবাইকে যথাযথ ব্যবস্থাপত্র, ওষুধ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। চলতি বছরে কেরানীগঞ্জ থানায় চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের মাধ্যমে বাংলাদেশে এই প্রথম থানায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়। ঢাকা জেলার প্রতিটি থানায় মাসে একদিন করে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :