1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার 

  • আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানার-পুলিশ। ২ সেপ্টেম্বর শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে চন্দ্রা মাছবাজারের পেছনে গজারি জঙ্গলের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাধানগর গ্রামের জিন্নত আলীর ছেলে রুবেল (২৫), বড়ইছুটি গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে মো. রাজিব হোসেন মোল্লা (৩২), আশুলিয়া থানার কবিরপুরের সোহাগীর টেক চাতলভিটি এলাকার মৃত সুরত খানের ছেলে আরিফ খান ওরফে সুইট কসাই (৩০), কালিয়াকৈর থানার উলুসারা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৪) ও নড়াইল জেলার লোহাগড়া থানার সারুলিয়া গ্রামের আবু জাফর শেখের ছেলে আবুল কালাম আজাদ (৩১)। জানা গেছে, গতকাল ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে চন্দ্রা মাছবাজারের পেছনে গজারি জঙ্গলের ভেতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হিমেল বাবু (২৮), সোহেলসহ (২৯) আরও চার-পাঁচজন অজ্ঞাত আসামি পালিয়ে যান। তাঁদের প্রত্যকের হাতে ধারালো অস্ত্র ছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বড় আকারের রামদা, চাপাতি, ছোড়া ও টুকরো কাপড় জব্দ করা হয়েছে। তাঁরা কবিরপুরসহ গাজীপুরের বিভিন্ন জঙ্গলে ডাকাতি, ছিনতাই, লুটপাট, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়ার কবিরপুরে জঙ্গলে অপকর্মের সঙ্গে এই চক্র জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, তাঁরা দুজনের কাছ থেকে আশুলিয়ার কবিরপুরের জঙ্গল থেকে সম্প্রতি ৮২ হাজার টাকা লুট করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডের আবেদন করে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়। ৪ সেপ্টেম্বর রবিবার তাঁদের শুনানি হবে। এখনো তাঁরা জেলহাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :