1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে শ্রমিক কলোনিতে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ওই কলোনির ১০ টি কক্ষ পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ১৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল খালেকের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকান্ডের একটি খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুইটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষনে ওই বাড়ির সেমিপাকা ১০টি কক্ষ পুড়ে যায়। সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেয়েছি সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :