1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগে কিশোর গ্যাং লিডারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ অক্টোবর শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকার কিশোর গ্যাং লিডার মো. আফজাল হোসেন (২৯) ও তার সহযোগী একই এলাকার মো. তাহসান মাহমুদ (১৯)। মামলার অপর আসামিরা হলেন-  আশুলিয়ার গাজিরচট এলাকার মো. মুন্না (২২), কান্দাইল এলাকার রিয়াদ হাসান (২১), জামগড়ার মীরবাড়ি এলাকার নাজমুল (২১), গাজিরচট এলাকার মো. তামিমসহ (১৮) আরও অজ্ঞাত পরিচয়ে ৩০ থেকে ৪০ জন। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :