1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অ্যামাজন নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ১৮ নভেম্বর সোমবার বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার প্রবণ চৌধুরী আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খবর আসে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন নিটওয়্যার নামে একটি কারখানায় আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। তখন খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, প্রথমে আমরা খবর পেয়েছিলাম উত্তেজিত শ্রমিকরা কারখানায় আগুন দিয়েছে। কিন্তু আমরা আসার পর কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :