1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সাভারে অভিযান পরিচালনা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারের মাদবরবাড়ি, টংগাবাড়ি, জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার ব্যাপী অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয় এবং প্রায় ৭৫০টি আবাসিক বার্নার বিচ্ছিন্ন করা হয়। এসময় ১৪৫০ মিটার পাইপ অপসারণ করা হয়। অভিযানে ১টি শিল্প প্রতিষ্ঠান, ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১টি আবাসিকসহ মোট ৬টি পৃথক মামলায় সর্বমোট ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে এ এস টেক্স নামীয় ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৪০০ ফুট সার্ভিস লাইন অপসারণ করে সোর্স পয়েন্ট থেকে কিল করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খাজানা হোটেল, আম্মাজান হোটেল, আল্লাহ ভরসা হোটেল ও মায়ের দোয়া হোটেলের অবৈধ সংযোগের সার্ভিস লাইন অপসারণ করে সোর্স পয়েন্ট বিকল করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্থায়ী বিচ্ছিন্নকৃত মিটারবিহীন আবাসিক গ্রাহক কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগের সার্ভিস লাইন অপসারণ করা হয়। একইসঙ্গে মিটারবিহীন আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :