1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আমড়ার টক-ঝাল-মিষ্টি আচার

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

রেসিপি ডেস্ক: বাজারে এখন আমড়া সহজলভ্য। টক-মিষ্টি এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের জন্য অনেক উপকার। এই ফল কাঁচা-পাকা সব অবস্থাতেই খেতে সুস্বাদু। অনেকে আমড় দিয়ে বিভিন্ন পদ তৈরি করেন। তার মধ্যে আচার-মোরব্বা অন্যতম। আমড়া দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়, তার মধ্যে অন্যতম হলো টক-ঝাল-মিষ্টি আচার। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আমড়া ১ কেজি

২. সরিষার তেল দেড় কাপ

৩. ভিনেগার আধা কাপ

৪. আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ

৫. তেজপাতা ১টি

৬. সরিষা বাটা ২ টেবিল চামচ

৭. আদা বাটা দেড় টেবিল চামচ

৮. রসুন বাটা ১ টেবিল চামচ

৯. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ

১০. হলুদের গুঁড়া ১ চা চামচ

১১. চিনি ২ কাপ

১২. লবণ স্বাদমতো ও

১৩. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

আমড়ার খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। এরপর সামান্য ভিনেগার দিয়ে কাঁচা মরিচ ও সরিষা বেটে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে আস্ত পাঁচফোড়ন ও তেজপাতা ফোঁড়ন দিয়ে বাটা মসলাগুলো ও হলুদের গুঁড়াসহ কষিয়ে নিয়েছি। এরপর আমড়া দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে ভিনেগার দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর মাঝারি আঁচে রান্না করেছি। আমড়া সেদ্ধ হয়ে গেলে চিনি মিশিয়ে দিন। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এতে আমড়ার ভেতরে চিনি ও সব মসলা ঠিকভাবে ঢুকবে। তেল ছেড়ে এলে নামিয়ে ভাজা মসলা মিশিয়ে নিন। ঠান্ডা করে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করতে হবে। মাঝে মধ্যে রোদে দিতে হবে এই আচার। তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :