1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ধামরাইয়ে দুই ইটভাটাসহ এক ব্যাটারি কারখানা বন্ধ,জরিমানা ৫ লাখ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে মেসার্স আমেনা হিপ ব্রিকস ও মেসার্স সান ব্রিকস এবং “জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিঃ” নামক ব্যাটারি রি-সাইক্লিং কারখানা বন্ধ করে দিয়েছে। এসময় অবৈধ দুই ইটভাটতে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশে অধিদপ্তরের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ স্বাক্ষরিত দুইটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় দুই ইটভাটা ও বেলিশ্বর এলাকায় ব্যাটারি রি-সাইক্লিং কারখানায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এর নেতৃত্বে এ অভিযান পরিচানা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মেসার্স আমেনা হিপ ব্রিকস ও মেসার্স সান ব্রিকস অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়াও মেসার্স আমেনা হিপ ব্রিকস দুই লাখ ও মেসার্স সান ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ধামরাইয়ের বেলিশ্বর সাহাবেলিশ্বর এলাকায় অবস্থিত বায়ুদ‚ষণকারী “জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিঃ” নামক ব্যাটারি রি-সাইক্লিং কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান এবং এস.এম মনজুর-উল-আলমসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :