1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার 

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

ধামরাই প্রতিনিধি:  ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত (৩৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ডাউটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। সাভার হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন। এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :