1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আনসার নিয়োগে অনিয়মের সুযোগ নেই: মহাপরিচালক মেলা নিয়ে প্রশ্ন, বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা সাভারে প্রেসার কুকার বোমার সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ সাভারে সিটিটিসির অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার  সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ধামরাইয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ধামরাই প্রতিনিধি: অসুস্থ ভাবীকে দেখে বাড়ি ফেরার পথে  ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মতিউর রহমান (২৫) নামে এক যুবক। ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। পুলিশ জানায়, সন্ধ্যায় মানিকগঞ্জের গোলড়া এলাকায় অসুস্থ ভাবীকে দেখে মোটরসাইকেলে করে সাভারের বাসায় ফিরছিলেন মতিউর। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় একটি ভ্যানকে দেখে হঠাৎ হার্ড ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার মোটরসাইকেলে থাকা অপর আরোহীও আহত হন। এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। সেটি দেখে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মতিউরের মৃত্যু হয়। নিহিতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :