1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ছাত্রলীগ নেত্রী গরু চুরির মামলায়  গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট : ধামরাই উপজেলায় গরু চুরির মামলায় বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ নভেম্বর বুধবার ভোরে সাভার পৌর এলাকার নয়াবাড়িতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তার ছাত্রলীগে পদ থাকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এসআই আশরাফুল ইসলাম বলেন, বেশি কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পরে দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাই। তিনি আরো বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :