1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

সাভারে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় শাজাহান খান (২৪) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা কুপিয়ে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে। ২৮ আগস্ট বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর ঈদগাহ মাঠের পাশে এক নির্জন স্থান থেকে অটোরিকশা চালক শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাজাহান খান গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভারের উত্তর রাজাশন এলাকার প্রাইমারি স্কুলের পাশের পালোয়ানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ঘটনাস্থলে একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাজাহান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশেই অটোরিকশাটি পড়ে ছিল। তড়িঘড়ি করে নেওয়ার সময় কিংবা ধস্তাধস্তির সময় অটোরিকশার চাকার পাশে ভেঙে যায়। যে কারণে রিকশাটি নিয়ে যেতে পারেনি বলে ধারণা করছে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গভীর ক্ষতের একাধিক চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :