1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

নদী থেকে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে পালালো ব্যবসায়ীরা

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ধামরাইল প্রতিনিধি: ধামরাইয়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা গা ঢাকা দেয় এবং ড্রেজার মেশিনে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যায়। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের সঙ্গুর বাজারের দক্ষিণ পাশে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান, অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ধ্বংস করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তিনটি ড্রেজার ও পাঁচটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অবৈধভাবে নদী ও কৃষি জমির থেকে মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :