1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ধামরাইয়ে বাসচাপায় দম্পতি নিহত

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুতগতির বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম। তাদের বাড়ি ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকায় বলে জানা গেছে। ২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেল যোগে নিজ কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় শ্রীরামপুর এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। মানিকগঞ্জের গোলরা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :